1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ছাড়াল ৩১ লাখ ২২ হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৭ Time View

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩১ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার।

সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৩৭৯ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ২২ হাজার ৫৩৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৮৭৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন। আর এ মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ১৫২ জনের।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত অবস্থায় আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন। মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৯২৫ জনের।

আর বাংলাদেশে এখন পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ