1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

করোনায় চট্টগ্রামে ৮০ জন আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৫৯ Time View

মহানগরীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৮০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৯ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর তেরো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮০ জনের মধ্যে শহরের ৭৩ ও চার উপজেলার ৭ জন। উপজেলার ৭ জনের মধ্যে বোয়ালখালীতে ৩, রাউজানে ২ ও হাটহাজারী এবং লোহাগাড়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৫৫৪ জনে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯১১ এবং গ্রামের ৩৪ হাজার ৬৪৩ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৯ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জনের নমুনায় শহরের ১৭ ও গ্রামের ৪ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০টি নমুনার একটিতেও জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ৮ নমুনায় শহরের একটিতে আক্রান্ত শনাক্ত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩৩ জনের পরীক্ষায় ১৮ জনেরই পজিটিভ রেজাল্ট আসে।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৯ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় শহরের ৭টিতে সংক্রমণ ধরা পড়ে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯ নমুনার মধ্যে শহরের ৪টিতে করোনার উপস্থিতি মিলেছে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনায় শহরের ২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনায় শহরের ১০ জন আক্রান্ত শনাক্ত হয়। মেট্রোপলিটন হাসপাতালে ২৯টি নমুনায় গ্রামের একটিতে সংক্রমণ ধরা পড়ে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫ নমুনা ও ল্যাব এইডের একমাত্র নমুনাটির রিপোর্ট নেগেটিভ আসে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১০ নমুনার মধ্যে শহরের ৩টিতে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৬ এন্টিজেন টেস্টে গ্রামের ২ জন সংক্রমিত বলে জানানো হয়।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ১১ দশমিক ৫৪ শতাংশ, চমেকহা’য় ৩১ দশমিক ৩৪, সিভাসু’তে ১২ দশমিক ৫০, আরটিআরএলে ৫৪ দশমিক ৫৪, শেভরনে ৬ দশমিক ৮৯, ইম্পেরিয়াল হাসপাতালে ১৩ দশমিক ৪২, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪৪ দশমিক ৪৪, মেডিকেল সেন্টার হাসপাতালে ১০, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৬ দশমিক ৩১, মেট্রোপলিটন হাসপাতালে ৩ দশমিক ৪৫ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩০ শতাংশ এবং চবি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও ল্যাব এইডে ০ শতাংশ। এন্টিজেন টেস্টে আক্রান্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ