1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

করাচিতে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ১৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২৫১ Time View

14যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে পাকিস্তানে অন্তত ১৭ জন নিহত হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা বলছেন, এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার সকালে করাচির ল্যান্ডি রেলওয়ে স্টেশনে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রেলওয়ের বিভাগীয় সুপারিনটেনডেন্ট নাসির নাজির ডন নিউজকে বলেন, মুলতান থেকে জাকারিয়া এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে থাকা ফরিদ এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সিন্ধু মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও লেবার সিনেটর সায়িদ ঘানি বলেছেন, ভুলবশত পেছনের দিকে থেকে আসা ট্রেনটিকে রেলওয়ে কর্মকর্তারা সবুজ সংকেত দিয়েছিলেন। এরপরও ট্রেনটি স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা এএফপিকে নাজির বলেন, উভয় ট্রেনে সহস্রাধিক যাত্রী ছিল। জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, হাসপাতালের মর্গে ১৭ মরদেহ আনা হয়েছে। এর আগে, ইধি ফাউন্ডেশনের ফয়সাল ইধি সংঘর্ষে ১২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছিল।

ডন নিউজ বলছে, সংঘর্ষের কারণে ট্রেনের অন্তত দুটি বগি উল্টে গেছে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়,  সংঘর্ষে উভয় ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রেনের ধ্বংসাবশেষের নিচে অনেকেই আটকা পড়েছেন।

ঘটনাস্থলে উদ্ধারকারী দলের কর্মকর্তারা পৌঁছেছেন। ট্রেনের ধাতব ধ্বংসাবশেষ কেটে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে। দেশটির রেলওয়ে মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে ঘটনা তদন্তে স্বাধীন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ