1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

কমিউনিটি পুলিশ হলো একটি স্বেচ্ছাশ্রম: আইজিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৫৬ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, কমিউনিটি পুলিশ হলো একটি স্বেচ্ছাশ্রম। আমরা চাই এটি সর্বদলীয় হোক। কমিউনিটি পুলিশ কমিটিতে ভালো মানুষ আসুক। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। আগামী শনিবার কমিউনিটি পুলিশিং ডে- এ উপলক্ষে পুলিশ সদর দফতরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শহীদুল হক বলেন, পৃথিবীর অনেক দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু আছে। জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য। আমরা চাই, ব্যাপক সংখ্যক জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে। কমিউনিটি পুলিশে যারা অবদান রেখেছেন আগামীতে তাদেরকে পুরস্কৃত করা হবে।

কমিউনিটি পুলিশিং সরকারদলীয় হচ্ছে কী না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা চাই কমিউনিটি পুলিশ সর্বদলীয় হোক। কিন্তু কেউ যদি না আসে তাহলে তো কিছু করার নেই।

কমিউনিটি পুলিশের অনেকের বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়ানোর অভিযোগ রয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে একেএম শহীদুল হক বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। যদি এমন অভিযোগ আসে তাহলে আমরা ব্যবস্থা নেবো।

তিনি বলেন, অপরাধ একটি রোগ। এতে যে কেউ সংক্রমিত হতে পারে। যে কোনো কমিউনিটিতে যে কেউ অপরাধ করতে পারে। যেমন কক্সবাজারে কিছু গোয়েন্দা পুলিশ অপরাধ করে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ময়মনসিংহে প্রথম পুলিশ জনগণের সহযোগিতায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখেছিল। ওই সময় ময়মনসিংহ শহরে সম্পত্তি সংশ্লিষ্ট অপরাধ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। সেজন্য তখন রাতে পেট্রোল ডিউটির জন্য টাউন ডিফেন্স পার্টি (টিডিপি) গঠন করা হয়। এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল স্বল্প সময়ের জন্য কিছু অপরাধ দমনে পদক্ষেপ নেওয়া। তারই আদলে ২০০৭ সালে রাজশাহী রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এই কার্যক্রম শুরু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ