1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

কন্যা সন্তানের মা হয়েছেন ডিজে সনিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৮ Time View

1026মন দেয়া নেয়ার পর বিয়ে করেছিলেন অভিনেত্রী ও ডিজে মারজিয়া কবির সনিকা। বছর যেতে না যেতেই এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন এই সুন্দরী। গেল রোববার তিনি কন্যা সন্তানের মা হয়েছেন।

তারিন রহমান নামে সনিকার তার এক আত্মীয় সনিকার নবজাতকের ছবি প্রথম ফেসবুকে আপলোড করেন। ছবিটির ক্যাপশনে ডিজে সনিকা ও তার স্বামী জয়নুল আদি ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সে দেখেই সনিকার মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে।

তারপর সনিকার ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে রোববার রাতেই ফেসবুকে সদ্য ভূমিষ্ঠ কন্যার ছবি আপলোড করে কন্যা ও তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন সনিকার স্বামী সেজান। পাশাপাশি রোববার দিবাগত রাতে সনিকা নিজেও একটি স্ট্যাটাস দেন- ‌‌‘ঘুমাইতে দেয় না রে!!! খালি একটু পর পর টেউ টেউ পেউ পেউ…..’ এসময় তিনি স্ট্যাটাসের ফিলিং দেন ফানি। যার ফলে সনিকার মা হওয়ার খবরটি নিশ্চিত বলে মনে করছেন শোবিজের সবাই।

প্রসঙ্গত, এই বছরের মার্চে পাত্র চট্টগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এর আগে দীর্ঘদিন তারা চুটিয়ে প্রেম করে বেড়িয়েছেন।

রাজধানী ঢাকায় সনিকার জন্ম এবং বেড়ে ওঠা। মা আমিনা খাতুন মিনা রেডিওতে গান করতেন। বাসায় গান শোনার নিয়মিত চর্চা ছিল বলেই ধীরে ধীরে গানকে কেন্দ্র করে ডিস্ক জকি (ডিজে) পেশায় যুক্ত হন। যদিও ইচ্ছা ছিল আইনজীবী অথবা বিমানকর্মী হওয়ার। এরপর কিছু নাটকেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ