1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

কথা দিয়ে কথা রাখে আওয়ামী লীগ সরকার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১৮
  • ১৩৪ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কথা দিলে কথা রাখে, প্রতিশ্রুতির বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার। বিগত দিনে চলনবিলের সাধারণ মানুষের সাথে শুধুই প্রতারনার রাজনীতি করেছে সাংসদরা। উন্নয়নের কথা বলে শুধু অসহায় এসব মানুষের সাথে ভন্ডামী করা হয়েছে।

প্রতিবার ভোটের আগে এলাকার অতিথি পাখিদের আগমন ঘটে। আওয়ামীলীগ সম্পর্কে ইসলাম বিরোধী কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে বিএনপি জামায়াতের সেই পেতাত্মারা অপপ্রচার করে। বর্তমান সরকারের উন্নয়নের উপর হেঁটে এসে,উন্নয়নের আলোতে বসে সরকার সম্পর্কে মিথ্যাচার করে।

বিগত দিনে এই আসনের এক এমপি বলেছিলেন রাস্তাসহ শেরকোল সিধাখালীতে একটি ব্রীজ করতে বাংলাদেশের অর্ধেক বিক্রি করতে হবে। রাস্তাসহ সেই ব্রীজটি বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত হয়েছে। যার জন্য এক শতক জায়গাও বিক্রি করতে হয়নি।

প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজার হইতে কান্দিভিয়া হয়ে আগপাড়া পর্যন্ত পাকা রাস্তার রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন ভাবতেই ভালো লাগে চলনবিলের মানুষরা কত ভালো আছে,নিরাপদে আছে। যোগাযোগ ব্যবস্থা,বিদ্যুত,চিকিৎসা,শিক্ষা সহ বিভিন্ন যুগোপযোগী উন্নয়নের মাধ্যমে চলনবিলের মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে বর্তমান সরকার।

শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, কাউন্সিলর দেদার হায়াত বেনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ