1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

ওয়াশিংটন-পিয়ংইয়ংয়ের মধ্যে মধ্যস্ততা করতে চায় রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫২ Time View

যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বহুদিন ধরেই দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি উত্তর কোরিয়ার দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার মধ্যেই দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্ততা করার আগ্রহ জানিয়েছে
রাশিয়া।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়াকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করার অংশ হিসেবে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে নেতৃত্ব দেয়া নেতাদের টার্গেট করেছে রাজস্ব বিভাগ।

অন্যান্য দেশের সঙ্গে উত্তর কোরিয়ার পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, অপরিশোধিত তেলের ব্যবসা এবং বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে অর্থ উপার্জনের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।

এদিকে, ক্রেমলিনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দু’দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে সামরিক বিষয়সহ সব ধরনের বিকল্পই হাতে রয়েছে। কিন্তু তারা কূটনৈতিক ভাবেই এই সমস্যার সমাধান চায় বলে জানিয়েছে। তবে পরমাণু কর্মসূচি বন্ধ করার বিষয়ে উত্তর কোরিয়ার তরফ থেকে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ