1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

ওড়েনি নাসের বিমান: বিপাকে হজযাত্রীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৮ Time View

“আল্লার নাম লই, কাবা শরিফে যাইবার লাই  ঘরেত্তুন বাইর অইছি, বিমান নাই তো কি হইছে, আল্লায় বেগ্গুনেরে নি যাইবো” কথাগুলো বলেই তসবি হাতে দোয়া পড়তে থাকেন মকবুল হোসেন(৬৪)।

নাস এয়ারওয়েজের পাঁচটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের কারণে সোমবার থেকে শুরু করে মঙ্গলবার বিকেল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মকবুল হোসেনের মতো সাতশ’ ৮০ জন হজযাত্রী আটকা পড়েছে।

বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের মেঝেতে এসব যাত্রীদের চাদর আর মাদুর বিছিয়ে ফ্লাইটের অপেক্ষায় ইবাদত বন্দেগীতে সময় কাটাতে দেখা গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা যাত্রীও রয়েছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নাস এয়ারওয়েজের এক্স ওয়াই-৫৯১৯ নম্বর ফ্লাইটটি ২৪০ জন নন ব্যালটি হজযাত্রীকে নিয়ে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল। নাস এয়ারওয়েজ কর্তৃপক্ষ ওই ফ্লাইটটির শিডিউল পুনর্বিন্যাস করে মঙ্গলবার ভোর পাঁচটায় নির্ধারণ করে। একই দিন তিনশ’ হজযাত্রী নিয়ে এক্স ওয়াই-৫১৭৩ নম্বর ফ্লাইটটি রাত ১০টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও কর্তৃপক্ষ সেটির শিডিউল মঙ্গলবার রাতে পুনর্নির্ধারণ করে। এছাড়া ২৪০ জন যাত্রী নিয়ে এক্স ওয়াই-৫৯১৭ নম্বর ফ্লাইটটি  মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও  তা বাতিল করা হয়। এই ফ্লাইটটির নতুন শিডিউল এখনও জানাতে পারেনি নাস এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরের বর্হিগমন লাউঞ্জে  সাতশ’ ৮০ জন হজযাত্রীকে ফ্লাইটের অপেক্ষায় সময় কাটাতে দেখা গেছে।

বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ওহায়েদুর রহমান জানান, “সোমবার থেকে নাস এয়ারওয়েজের ৫টি ফ্লাইটের ১টি গন্তব্যে রওনা দিয়েছে বলে শুনেছি। ভাড়ায় আনা এ বিমান সংস্থার কোনো দায়িত্বশীল কর্মকর্তা ফ্লাইট শিডিউল দেরি হওয়ার কথা আমাকে জানাননি”।

হজযাত্রীদের দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে তিনি নাস এয়ারওয়েজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এ ব্যাপারে বাংলাদেশে নাস এয়ারওয়েজের দায়িত্বশীল কর্মকর্তা তুশিষ ঘোষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ