1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা এক সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবির উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ১৫ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের সেবা এখন বিকাশ অ্যাপে

ওঝা মরে সাপের কামড়ে, উনারও পরিণতি ভয়াবহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘সাপের ঝাঁপি মাথায় নিয়ে যতই চিত্কার করুন, সাপকে বাঁচাতে পারবেন না। ওঝা মরে সাপের কামড়ে। উনি যে বিষধর সাপগুলোকে বাঁচাতে চাচ্ছেন, তাঁদের হাতেই উনার ভয়াবহ পরিণতি হবে।’
আজ শুক্রবার গণভবনে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। তাঁদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা চলছে। তবে যুদ্ধাপরাধীদের বিচার জাতির আকাঙ্ক্ষা। কথা দিয়েছি, এই বিচার আমরা করবই।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আদর্শ নিয়ে সংগঠন গড়ে তোলো। তাহলে পেছনের দিকে তাকাতে হবে না। অর্থ সম্পদের মোহ জাগলে উন্নতি হবে না।’
আওয়ামী লীগের নেত্রী বলেন, ‘আমরা দেখেছি, ক্রাইসিসের সময় অনেকে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। এর কারণ হলো সম্পদের পিছুটান। যখন সম্পদ বড় হয়ে যায়, তখন আর সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় না।’ শেখ হাসিনা বলেন, ছাত্রদের একটাই সম্পদ থাকবে—তা হলো আদর্শ আর নীতি।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ