1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর

ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বচ্চনবাড়ি ছাড়ছেন অভিষেক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৬০ Time View

বচ্চন পরিবারে অশান্তির গুঞ্জন বেশ লম্বা সময় ধরে শোনা গেলেও এবার এলো নতুন খবর। দাম্পত্য জীবনকে সুখী করতে বচ্চনবাড়ি ছেড়ে অন্যত্র ওঠার নাকি পরিকল্পনা অভিষেকের। অশান্তির জেরেই নাকি ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ছোট বচ্চন।

জানা গেছে, বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক।

গত ২৮ মে ফ্ল্যাটের আইনি প্রক্রিয়াও সেরে ফেলেছেন। অভিনেতার নতুন এই ফ্ল্যাটের জন্য বরাদ্দ করা হয়েছে ১০টি গাড়ি রাখার জায়গা।

বি-টাউনের গুঞ্জন, পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গে দ্বন্দ্ব যেন লেগেই আছে জয়া বচ্চনের। শাশুড়ি ও ননদের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে অভিনেত্রীর। যদিও এ নিয়ে বচ্চন পরিবারের কেউই মুখ খোলেননি। গেল বছরের দীপাবলি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে।

এ-ও শোনা যায়, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। যদিও এমন রটনা নিয়ে এখনো পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি। আবার শ্বেতা নন্দাসহ পুরো বচ্চন পরিবারকেই অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গেছে। আবার অমিতাভকে প্রো-কাবাডি লিগে অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যার পাশে দেখা গেছে।

কিন্তু সম্প্রতি নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বলেন, ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার শক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ