1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা

এ সপ্তাহেই আসতে পারে ডিসিসি নির্বাচনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০১৩
  • ১৩৮ Time View

সীমানা নির্ধারণের জটিলতা দূর হওয়ায় চলতি সপ্তাহেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

সিইসি বলেন, ডিসিসি নির্বাচনে সুলতানগঞ্জের সীমানা নির্ধারণ নিয়ে যে জটিলতা ছিল তা দূর হয়েছে। তাই ডিসিসি নির্বাচনের ব্যাপারে চলতি সপ্তাহে আমরা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আমরা ইমিডিয়েটলি অ্যাকশনে যাব।

নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন রোজার ঈদের আগে, না পরে হবে- সে ব্যাপারে আমরা কমিশনে বসে সিদ্ধান্ত নেব। তবে আশা করছি এ ব্যাপারে চলতি সপ্তাহে আপনারা একটা পরিপূর্ণ ধারণা পাবেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকা সুলতানগঞ্জ ইউনিয়নকে ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত  করে  রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এই গেজেটে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, এর মধ্য দিয়ে তা নিরসন হলো।

গত জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকা সম্প্রসারিত করা হয়। সেই সম্প্রসারিত এলাকা সুলতানগঞ্জ ইউনিয়ন, হাজারীবাগ থানা নিয়ে এ নতুন ওয়ার্ড গঠন করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানার সুলতানগঞ্জ ইউনিয়নের ১৩টি পাড়া বা মহল্লার সমন্বয়ে এই ৫৭ নম্বর ওয়ার্ড গঠন করা হলো। এই ওয়ার্ডকে আইনের ৩০ ধারা মোতাবেক সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ