1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২২৬ Time View

ঢাকা: রাজধানী ঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে অনুষ্ঠানটি সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০ টায় শুরু হবে ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ছাত্র ছাত্রীরা পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০:২০ মিনিটে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন ।

খোকন আরও জানান, পরীক্ষার দিনগুলোতে তার অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য এরই মধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

রোববার ই -নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ