1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

এসএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

সদ্য প্রকাশিত মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার (২৭ জানুয়ারি) বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই এ সিলেবাস প্রত্যাহার করা হবে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বিতর্ক আছে। পাশাপাশি, অভিভাবকদের পক্ষ থেকেও এ বিষয়ে অভিযোগ জানানো হয়।

তার পরিপ্রেক্ষিতে এদিন এসএসসি শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ৩২টি বিষয়ের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সংক্ষিপ্ত সিলেবাসের খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

এটি চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত সোমবার (২৫ জানুয়ারি) এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ পাঠ্যসূচি তৈরি করেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে- হিসাববিজ্ঞান, কৃষি, চারুকারু, বাংলা-১ পত্র, বাংলা-২য় পত্র, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, জীববিজ্ঞান, বৌদ্ধধর্ম, ব্যবসা উদ্যোগ, ক্যারিয়ার এডুকেশন, রসায়ন, খ্রিস্টান ধর্ম, অর্থনীতি, ইংরেজি-১ম পত্র, ইংরেজি-২য় পত্র, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিন্দু ধর্ম, ইতিহাস, গার্হস্থ্য বিজ্ঞান, আইসিটি, ইসলাম ও আদর্শ শিক্ষা, গণিত, শারীরিক শিক্ষা, পদার্থ বিজ্ঞান এবং বিজ্ঞান বিষয় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ