1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

এবার উভকামী চরিত্রে সামান্থা রুথ প্রভু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৭৪ Time View

‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সামান্থা রুথ প্রভু। এবার উভকামী চরিত্রে দেখা যাবে তাকে।

একটি আন্তার্জাতিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। এতে ২৭ বছর বয়সী একজন তামিল উভকামী চরিত্রে অভিনয় করছেন তিনি।

সিনেমায় দেখা যাবে, তিনি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’ নামের এই সিনেমা পরিচালনা করবেন জন ফিলিপ। এর আগে ‘ডাউনটন অ্যাবে’ ড্রামা সিরিজ পরিচালনা করেছেন তিনি। এটি প্রযোজনা করছে গুরু ফিল্মস। সামান্থার ‘ও বেবি’ সিনেমাটিও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত। খুব শিগগিরই এ বিষয়ে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

বর্তমানে সামান্থার ঝুলিতে একাধিক সিনেমার রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুনাশেখর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ