1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫৬ Time View

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনে অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। প্রেসিডেন্ট পুতিন থাইল্যান্ডের নিমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকক পোস্ট।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী ১৮ থেকে ১৯ নভেম্বর এই সম্মেলন উপলক্ষ্যে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
এতে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের তরফে এই সম্মেলনে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত একটি ক্ষুদে বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন যে, ৯টি এপেক সদস্য দেশ সম্মেলনে অংশ নিতে নিমন্ত্রণপত্র গ্রহণ করেছে এ পর্যন্ত। তবে কারা কারা উপস্থিত থাকবেন সেটি খোলাসা করেননি তিনি।
এপেকের সদস্য দেশ হচ্ছে ২১টি। এপেকের মধ্যে তিনটি পর্যবেক্ষকও রয়েছে। এগুলো হলো আসিয়ান, দ্য প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরাম এবং প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা কাউন্সিল।
থাইল্যান্ড ২০২২ সালের জন্য সংস্থাটির চেয়ার হিসাবে ব্যাংককে এপেক অর্থনৈতিক জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ