1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এক সন্তান নীতি থেকে সরে আসল চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২১৯ Time View

অবশেষে এক সন্তান নীতি থেকে সরে এসেছে চীন। এখন থেকে চীনের দম্পতিরা চাইলে দুটি সন্তান নিতে পারবেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির জন্মহার এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনার লক্ষ্যে ১৯৭৯ সালে চীন সরকার এক সন্তান নীতি প্রণয়ন করে। এ নীতির আওতায় একের অধিক সন্তান নিতে পারত না চীনের পরিবারগুলো। শুধু এ নীতি করেই থেমে থাকেনি দেশটি। কঠোরভাবে পালন করার জন্য বাধ্য করা হতো জনগণকে। এ জন্য যেসব পরিবার এক সন্তান নীতি ভঙ্গ করত তাদের জরিমানা করা হতো এমনকি চাকরি থেকেও বরখাস্ত করা হতো। ৩৬ বছর পর এক সন্তান নীতি থেকে সরে আসল বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটি।
ধারণা করা হচ্ছে চীনের এক সন্তান নীতির ফলে দেশটিতে প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি জনসংখ্যা কম হয়েছে এই কয়েক বছরে। তবে দেশটির বয়স্ক মানুষেরা এ নীতি থেকে সরে আসতে অনেক দিন থেকেই চাপ দিয়ে আসছিল সরকারকে।
তবে সময়ের সঙ্গে দেশটির কিছু কিছু রাজ্য এ নীতি শিথিল করে। এ ছাড়া বর্তমান কমিউনিস্ট পার্টিও গত দুই বছর ধরে রাষ্ট্রীয়ভাবে এ নীতি শিথিল করে দিয়েছিল। অবশেষে কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারণী কমিটির সামিটের শেষ দিনে আজ ঘোষণাটি আসল, চীন সরে আসবে এক সন্তান নীতি থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ