1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

এক লিগে তিন সেঞ্চুরি আশরাফুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৬৩ Time View

এবারের লিগে আগেই জোড়া সেঞ্চুরির মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। আজ শেষ ম্যাচে আবার জ্বলে উঠলো নন্দিত-নিন্দিত এই ক্রিকেটারের ব্যাট। আজ সাভার বিকেএসপির তিন নাম্বার মাঠে মোহামেডানের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে লিগের শেষ ম্যাচে আবার সেঞ্চুরি হাঁকালেন আশরাফুল।

এর আগে এবারের লিগে প্রাইম দোলেশ্বর এবং অগ্রণী ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি ছিল আশরাফুলের। দোলেশ্বরের বিপক্ষে করেছিলেন ১০৪ রান। আর অগ্রণী ব্যাংকের বিপক্ষে তার উইলো থেকে এসেছিল অপরাজিত ১০২ রানের ইনিংস। তার এক ম্যাচ আগে বিকেএসপির তিন নাম্বার মাঠে ৬৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন তিনি।

এবারের সেঞ্চুরিতে এই দুই ইনিংসকেও ছাড়িয়ে গেছেন আশরাফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১১ রান নিয়ে ব্যাট করছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংসে এখন পর্যন্ত ১৩টি চার আর ১টি ছক্কার মার রয়েছে তার। ৪১ ওভার শেষে কলাবাগানের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ