1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, কোন দেশে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে কর্মী পাঠানো হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষিত করে প্রস্তুত করা হচ্ছে।

বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যেতে গিয়ে অনেক মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। এ ধরনের প্রতারণা বন্ধে কাজ করা হচ্ছে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দেওয়ার সুযোগ তৈরি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ