1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

একদিন কাজ করেই বেতন পাবেন ৮৬ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৫ Time View

টোমাস কেমারিশ একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যের। এই একদিনেই প্রবল সমালোচনার কারণে পদত্যাগ করতেও বাধ্য হন তিনি।

তবে এই একদিনের কাজের জন্য বেতন স্বরুপ তিনি পেতে যাচ্ছেন ৯৩ হাজার চার ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮৬ লাখ টাকারও বেশি।

জার্মানীর স্থানীয় গণমাধ্যম ‘রিডাকসিয়ুন্স নেটৎসভ্যার্ক ডয়েচলান্ড’ বা আরএনডি এ খবর নিশ্চিত করেছে।

মুখ্যমন্ত্রী হিসেবে একদিন কাজ করলেও তিনি পাবেন পুরো মাসের বেতন যার পরিমাণ ১৬ হাজার ৬১৭ ইউরো। সঙ্গে যোগ হবে কাজের ভাতা ৭৬৬ ইউরো। যেহেতু তিনি বিবাহিত, তাই পরিবার ভাতা হিসেবেও পাবেন ১৫৩ ইউরো। অর্থাৎ সব মিলিয়ে তাঁর এক মাসের বেতন হচ্ছে ১৭ হাজার ৫৩৬ ইউরো।

আরএনডি জানিয়েছে, টুরিঙ্গিয়া রাজ্যের আইন অনুযায়ী, কেমারিশ ছয় মাসের জন্য চাকরি পরিবর্তনকালীন ভাতাও পাবেন। এই সময় প্রথম তিনমাস তিনি মাসিক বেতনের পুরোটা, আর পরের তিন মাস অর্ধেক পাবেন।

সবমিলিয়ে কেমারিশের কপালে জুটতে যাচ্ছে ৯৩ হাজার চার ইউরো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ