1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

উইকেট দেখলেন স্মিথ-ওয়ার্নার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ১১৫ Time View

দুপুরের তপ্ত রোদ পুরো মাঠ জুড়ে। রোদের তাপে দাঁড়ানো কঠিন। সেই উত্তপ্ত রোদে হঠাৎ মিরপুরের শেরে বাংলার উইকেটের দিকে এগিয়ে যেতে দেখা গেল অস্ট্রেলিয়ার অনুশীলনের জার্সি পরা তিনজনকে। ভালো ভাবে তাকাতেই দেখা গেল উইকেট দেখতে এসছেন অধিনায়ক স্টিফেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখছেন। যেন বুঝতে চাইছেন উইকেট কেমন আচরণ করবে। এই উইকেটেই আগামী ২৭ তারিখ প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া দল।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাসির। তার সঙ্গে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, মুমিনুল হক ও দুই পেসার রুবেল হোসেন ও পেসার শুভাশিস রায়।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় পা রেখেছে স্মিথ বাহিনী। আগামী ২২ আগস্ট শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। আর ২৭ আগস্ট থেকে মিরপুরের শেরে বাংলায় শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ