1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ইয়াং টাইগার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ দক্ষিণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৩ Time View

ইয়াং টাইগারস অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের শিরোপা জিতেছে ঢাকা বিভাগ (দক্ষিণ)। বরিশালের বিপক্ষে ফাইনাল ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ঢাকাকে বিজয়ী ঘোষণা করা হয়।

যশোর শাসমুল হুদা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে অল-আউটের আগে ২৬১ রান করে ঢাকা। রনি ফয়সাল ৭২, মো. আসিফ ৫৯ রান করেন। বরিশালের আল ইমরান খান ৫৬ রানে চারটি এবং মইনুল ইসলাম ৩৮ রানে তিনটি উইকেট নেন।

জবাব দিতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় বরিশাল। ঢাকার ফায়জুর রহমান ২২ রানে চারটি ও মেহেদি হাসান ২৫ রানে চারটি উইকেট নেন।

প্রথম ইনিংসে ১৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৬৭ রান তুলে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা। তাদের ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ ৬৪ এবং আরিফুল ইসলাম ৬৩ রান করেন।

৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত সময়ে নয় উইকেটে ২১২ রান তুলতে পারে বরিশাল। আল ইমরান খান ৭১, মনজুরুল হাসান ৩৯ রান করেন। ঢাকার সামিউল হাসান ৬৯ রানে পাঁচটি এবং মেহেদি হাসান ৬৪ রানে চারটি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ঢাকার ফাইজুর রহমান। সিরিজের সেরা ব্যাটসম্যান চট্টগ্রামের আসির আলী, সিরিজ সেরা বোলার সিলেটের রাহাতুল ফেরদোস ও সিরিজ সেরা ক্রিকেটার বরিশালের আল ইমরান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ