1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ইসলামিক পার্টির মহাসচিব আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩
  • ১০২ Time View

atkনয়া পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে ১৮ দলীয় জোটের শরিক ইসলামিক পার্টির মহাসচিব আবদুর রশীদ প্রধানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রশীদ বিএনপি কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময়ে সাদা পোশাকের পুলিশ তার পরিচয় জানতে চায়। পরে তাকে একটি সাদা মাইক্রোবাসে করে পল্টন থানার দিকে নিয়ে যাওয়া হয়।

বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন থেকেই নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। পুলিশ। পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সদস্যরাও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছেন।

এছাড়া বেলা ১১টার দিকে সুলতান আহমদ নামে এক বিএনপি সমর্থক ওই কার্যালয় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাকেও আটক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ