1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ইরান আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে: ক্যামেরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২
  • ১৭৬ Time View

ইরান পরমাণু বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া ইরানের এই ক্ষেপণাস্ত্র বৃটেনের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলেও বৃটিশ ‌এমপিদের সাবধান করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার দেশটির হাউজ অব কমন্সের এমপিদের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক বৈঠকে ক্যামেরন তাদের এ ব্যাপারে সতর্ক করেন।

বৈঠকে ক্যামেরন বলেন, আমি মনে করি ইরানের নির্মিতব্য আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শুধু ইসরাইলের জন্যই নয় বরং এটি পুরো ইউরোপিয় অঞ্চলের জন্যও সরাসরি হুমকি। কারণ এটি ওই অঞ্চলে পামাণবিক অস্ত্র প্রতিযোগীতা বাড়ায়ে দেবে। সেক্ষেত্রে বৃহ অর্থে বৃটেনও হুমকির মধ্যে পড়বে বলে তিনি মনে করেন বলে জানান।

ক্যামেরনের এই বক্তব্য এমন একটি সময়ে এলো যখন দেশটির মন্ত্রিসভা এমআই সিক্স প্রধান স্যার জন সায়ার ও সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যার কিম ডেরক্সকে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে কড়া নজর রাখার গোপন নির্দেশ দিয়েছে। এছাড়া ক্যামেরনের এই বক্তব্য পশ্চিমা অন্য দেশগুলোকেও ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ানোর একটি ঈঙ্গিত বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, এতদিন পশ্চিমা বিশ্বের ধারণা ছিলো যে ইরান মধ্যম রেঞ্জের অর্থাত মাত্র ১৫শ মাইলের হয়তো কোন ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম। কিন্তু মঙ্গলবার ক্যামেরনের এই বক্তব্যের পর এ বিষয়ে ইউরোপিয় নেতারা কি প্রতিক্রিয়া দেখান এখন সেটার দিকেই নজর রয়েছে সবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ