1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

ইরানে জঙ্গিবিমান দুর্ঘটনায় ২ পাইলট নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫১ Time View

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দেজফুল শহরের একটি বিমানঘাঁটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। সেনাবাহিনী বলেছে, এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সেনাবাহিনী মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বলেছে, এফ-৫ মডেলের একটি বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে পাইলটদের চেয়ার অনির্ধারিতভাবে সক্রিয় হয়ে উঠলে সামনে-পেছনে থাকা দুই পাইলট ছিটকে যার যার কেবিনের ছাদে আছড়ে পড়েন এবং কেবিনের মধ্যে মারা যান।

বিবৃতিতে নিহত দুই পাইলটের নাম কর্নেল কিয়ানুশ বাসাতি ও ক্যাপ্টেন হোসেইন নামনি বলে উল্লেখ করা হয়েছে।

কেন উড্ডয়নের আগে কেবিনের কাচে ঢাকা ছাদ আটকানোর পর অনির্ধারিতভাবে চেয়ারগুলো কাজ করতে শুরু করল তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
খবর পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ