1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

ইরাকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ১৩৬ Time View

irakইরাকে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ আত্মঘাতী হামলায় আরো ২৫ জন আহত হয়েছেন বলে জানায় বিবিসি।

রোববার ইরাকের বাগদাদে সুন্নি বিদ্রোহী মুধের আল শাললাল আল আরাকির শেষ কৃর্তিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় নিহত হন আল শাললাল আল আরাকি।

এএফপি জানায়, আরাকি ইরাকের ‘শাওয়া’ সশস্ত্র গ্রুপের সদস্য ছিলেন। ‘শাওয়া’ সশস্ত্র গ্রুপটি সুন্নি উপজাতি এবং বিদ্রোহীদের নিয়ে সংগঠিত। তবে এ হামলার জন্য এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

সম্প্রতি মাসগুলোতে ইরাকে এমন ধরণের সহিংসতা বেড়েই চলছে। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, অক্টোবরে ইরাকে এমন সহিংসতায় ৯৭৯ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫৮ জন পুলিশ এবং ৬ হাজার ৫শ জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ