1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা

ইরাকের কুখ্যাত আবু গারাইব কারাগার বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ১৫৯ Time View

abu_garayeb_jelইরাকের কুখ্যাত আবু গারাইব কারাগারটি নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেয়া হয়েছে। তবে কারাগারটি স্থায়ী না সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, তা স্পষ্ট নয়।

মঙ্গলবার দেশটির বিচার মন্ত্রণালয় অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের কেন্দ্রীয় কারাগার (সাবেক আবু গারাইব) পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বন্দিদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কুখ্যাত আবু গারাইব কারাগারটি পশ্চিম বাগদাদে অবস্থিত। এটি দেশটির অন্যতম সহিংস ও অনিরাপদ এলাকা। গত বছরের জুলাই মাসে কয়েকশ’ সুন্নি ইসলামপন্থি জঙ্গি আবু গারাইব ও তাজি কারাগারে হামলা চালিয়ে বেশ কয়েকশ’ বন্দিকে মুক্ত করে নিয়ে যায়।

ইরাকের আইনমন্ত্রী হাসান আল- শাম্মারি জানিয়েছেন, আবু গারাইব কারাগারে সন্ত্রাসমূলক অপরাধে গ্রেফতার বা দণ্ডিত ২ হাজার ৪০০ জন কয়েদি ছিলেন। তাদের অন্য কারাগারে সরিয়ে নেয়া হয়েছে।

এএফপি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরাকে সহিংসতা ক্রমে বেড়েই চলেছে। চলতি বছর সহিংসতায় প্রাণ হারিয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।

উল্লেখ্য, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলেই আবু গারাইব কারাগারটি নির্যাতন কেন্দ্র হিসেবে কুখ্যাতি অর্জন করে। ২০০৩ সালে দেশটিতে ইঙ্গ-মার্কিন বাহিনীর আগ্রাসনের পর কারাগারটিকে বন্দিনির্যাতন কেন্দ্রে পরিণত করে মার্কিন সেনারা। লোমহর্ষক নির্যাতনের সেসব চিত্র ফাঁস হলে বিশ্বব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ