1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ইবোলা প্রতিরোধে ৬০০ কোটি ডলারের জরুরি তহবিলের পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ১৪৩ Time View

ebola maliইবোলা প্রতিরোধে ৬০০ কোটি ডলারের জরুরি তহবিল তৈরির পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শিগগিরই কংগ্রেসের কাছে এই অর্থ চাইবেন তিনি।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের হারের পর কংগ্রেসের কাছে এটিই হবে বারাক ওবামার প্রথম অনুরোধ।

হোয়াইট হাউজ বলছে, পশ্চিম আফ্রিকায় এই মুহূর্তে ইবোলার যে ভয়াবহ সংক্রমণ চলছে তা প্রতিরোধে বেশির ভাগ অর্থ ব্যবহার হবে।

যুক্তরাষ্ট্রে ইবোলার সংক্রমণ ঠেকাতেও এই অর্থ ব্যবহারের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪টি ইবোলা সংক্রমণ ধরা পড়েছে। আগে ভাগেই আরো সংক্রমণ প্রতিরোধে প্রস্তুত থাকতে চায় যুক্তরাষ্ট্র।

এবারের ইবোলা সংক্রমণকে বিশ্বের ইতিহাসে সব চাইতে বড় ধরনের সংক্রমণ বলে উল্লেখ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যে সংস্থাটির নতুন নিযুক্ত আফ্রিকা অংশের পরিচালক ড. মাতশিদিসো মোতি বলেছেন, এই সংক্রমণ রুখতে সাড়া মিলেছে বেশ দেরিতে। ততোদিনে পশ্চিম আফ্রিকায় তা ভয়াবহ রূপ নিয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত সপ্তাহে প্রকাশিত মৃতের হিসেব ৫ হাজারের মতো হলেও এখন মনে হচ্ছে এই সংখ্যা অন্তত ২০০ কম হবে। আরো ভালো পরীক্ষা-নিরীক্ষার পর আরো নিশ্চিত ও নিখুঁত হিসেব উঠে আসছে।

মৃতের সংখ্যার মধ্যে ২৭ জন বাদ দিয়ে বাকি সব মৃত্যুর ঘটনা ঘটেছে লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিয়নে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গিনি ও লাইবেরিয়াতে নতুন সংক্রমণের সংখ্যা কমেছে। তবে এতেই কার্যক্রমে ঢিলেভাব আনার সময় হয়নি। কেননা সিয়েরা লিয়নে নতুন সংক্রমণ বাড়ছে। সংস্থাটি মনে করে এখনো অনেক ইবোলা সংক্রমণের খবর প্রকাশ্যে আসছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ