1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ইবিএল প্রধান নির্বাহীর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
  • ১৩২ Time View

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার এশিয়ান এইচআর লীডারশিপ অ্যাওয়ার্ডস-এর “সিইও অব দি ইয়ার” সম্মাননা লাভ করেছেন।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

স্টার অব দি ইন্ডাস্ট্রিজ গ্রুপের সহায়তায় এশিয়ান কনফেডারেশন অব বিজনেস আয়োজিত এ পুরস্কারের লক্ষ্য হলো এশিয়ার বিশিষ্ট কর্পোরেট বিজনেস লিডারদের স্বীকৃতি দেওয়া।

পুরস্কার গ্রহণ করে আলী রেজা ইফতেখার বলেন, ‘এটা আমার জন্য একটি বড় স্বীকৃতি ও সম্মান। দেশের অর্থনৈতিক খাতের উন্নয়নে আমার ভবিষ্যৎ কর্মকান্ডে এটি প্রেরণা হিসেবে কাজ করবে।’

এশিয়ার বিভিন্ন দেশ থেকে ৪৫ জন বিশিষ্ট ব্যক্তিদের সিইও অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

আলী রেজা ইফতেখারকে বাংলাদেশের ব্যাংকিং খাতে তার তাৎপর্যপূর্ণ অবদান ও অর্জিত সাফল্যের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ