1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

ইজারা মূল্য কমলো সরকারি হাট-বাজারের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ Time View

সরকারি হাট-বাজারের ইজারা মূল্য কমিয়েছে সরকার। গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে ‘সরকারি হাট-বাজারের ইজারা প্রদানের লক্ষ্যে মূল্য পুনর্নির্ধারণ’ করে পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি হাট-বাজারের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা ২০১১ অনুযায়ী বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড় মূল্য সরকারি মূল্য হিসেবে নির্ধারিত ছিল।

এতে আরও বলা হয়, স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৬ সালের ১ মার্চের পরিপত্রের মাধ্যমে বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে পৌর এলাকার ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ এবং পৌর এলাকার বাইরের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি করে হাট-বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়। যা এখন বাতিল করা হল।

এখন বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে অতিরিক্ত ৬ শতাংশ বৃদ্ধি করে হাট-বাজারের সরকারি মূল্য নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।

সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পৌরসভা মেয়র/প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ