1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ইউরোপীয় মানবাধিকার পুরস্কার পেলেন সৌদি ব্লগার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ২১৯ Time View

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার পুরস্কার ‘শাখারভ শান্তি পুরস্কার’ লাভ করেছেন সৌদি 6ব্লগার রাইফ বাদাউই।
রাইফ বাদাউইকে সৌদি সরকার চাবুক মারার শাস্তি দেয়ার পর তা বিশ্ব জুড়ে ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল।
রাইফ বাদাউই যেন শাখারভ শান্তি পুরস্কার গ্রহণ করতে পারেন সেজন্যে তাঁকে মুক্তি দেয়ার জন্য সৌদী বাদশাহ সালমানের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ।
ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে বাদাউইকে ১০ বছরের জেল এবং ১ হাজার দোররা মারার শাস্তি দেয়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশে যারা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন তাদেরকে শাখারভ শান্তি পুরস্কার দেয়া হয়। সোভিয়েত বিজ্ঞানী এবং ভিন্নমতাবলম্বী আন্দ্রে শাখারভের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
রাইফ বাদাউই ‘ফ্রি সৌদি লিবারেলস’ বলে একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। ২০১২ সালে তাকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সাজা দেয়া হয়।
ইতোমধ্যে এ বছরের জানুয়ারিতে তাকে ৫০টি দোররা মারা হয়েছে। কিন্তু বাকী দোররা মারা স্থগিত রাখা হয়।
রাইফ বাদাউইর কানাডা প্রবাসী স্ত্রী এনসাফ হায়দার বলেছেন, এই পুরস্কার তাদের কাছে আশা এবং সাহসের বার্তা বয়ে এনেছে।
প্রসঙ্গত, আন্দ্রে শাখারভ পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নেলসন মানডেলা, অং সান সুচি এবং মালালা ইউসুফজাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ