1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ইউনূসকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৬৬ Time View

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে মানুষ আমাদের নিয়ে ও বাংলাদেশকে নিয়ে ভাবেন না, তাকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। তিনি নিজের আইন নিজেই ভেঙেছেন, দেশের মানুষের খারাপ সময়ে তিনি ছিলেন না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এতিম খানায় খাবার বিতরণ ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবাদুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া সারা বিশ্বেই তত্ত্ববধায়ক সরকার ধারণ করে না। তাই এদেশের সর্বোচ্চ আইন তা বাদ দিয়ে দিয়েছেন। বিএনপি শুধু এটা নিয়ে মাতামাতি করছে।

তিনি বলেন, স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তারা বঙ্গবন্ধুকে ও দেশের মাটিকে বিশ্বাস করে না। দেশটাকে যিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই মানুষটাকে সম্মান করা সকলের দায়িত্ব।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তার আদর্শ লালন করেই এদেশ বিশ্বের রোল মডেল হয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এ সময় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ