1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা সৌদি আরবের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬৯ Time View

সৌদি আরব ইউক্রেনে শান্তির উপায় নিয়ে আগামী সপ্তাহান্তে আলোচনার আয়োজন করার পরিকল্পনা করছে। এ আয়োজনে কিয়েভ, পশ্চিমা শক্তিধর দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কর্মকর্তারা শনিবার এ খবর জানান।
লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় অনুষ্ঠেয় এ আলোচনায় রাশিয়া অংশ নেবে না। গত মাসে কোপেনহেগেনে আয়োজিত একই ধরনের আয়োজনেও মস্কো অংশ নেয়নি।
উপসাগরভিত্তিক তিন কর্মকর্তা এ পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করতে এ সব কথা বলেন।
অংশগ্রহণকারীদের পূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি, যদিও বৃটেন ও জাপানসহ বিভিন্ন দেশ এতে অংশ নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম সৌদির উদ্যোগে এ আলোচনার খবর জানিয়ে বলেছে, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো এতে অংশ নেবে। ব্রাজিল কোপেনহেগেনের বৈঠকেও অংশ নিয়েছিল।
ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কূটনৈতিক উদ্যোগে সৌদি আরবের নিজেকে জাহির করার এটি সর্বশেষ প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে।
এদিকে জেদ্দায় অনুষ্ঠেয় এ বৈঠক সম্পর্কে সৌদি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ