1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ইউক্রেনকে সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ও দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা মোকাবিলায় এ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়।

বুধবার বাইডেন এক বিবৃতিতে জানান, এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, অর্টিলারি রাউন্ডস, সাঁজোয়া যান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপের পর তার পক্ষ থেকে এমন ঘোষণা আসে।

জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটির এ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ২৪০ কোটি ডলারে। তবে এসব সামরিক সহায়তার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয় না বাইডেন প্রশাসনের। তাই খুব দ্রুতই এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছে যাবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যার’ অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন, আমি একে গণহত্যাই বলছি, কারণ এটি আরও স্পষ্ট যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন ও এসব প্রমাণ আরও বাড়ছে।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ