1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

ক্রেমলিন জানিয়েছে, নতুন এই শান্তি আলোচনা আগামী ১০ নভেম্বর বা তার পরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে পারে।

বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেইনের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে রাজি হয়েছেন।

বুধবার ক্রেমলিনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ চেষ্টার অংশ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ।

সেন্ট পিটার্সবার্গের বিশাল রাজকীয় প্রাসাদে এই বৈঠক হয়। পুতিনের সঙ্গে উইটকফের এটি ছিল নবম সরাসরি বৈঠক। সেই বৈঠকের পরই এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকের শুরুতে সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে রাশিয়া কারাবন্দি এক মার্কিনি স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে তাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

বুধবারের বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হল, যখন কিইভ ও এর মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে, যুক্তরাষ্ট্র ইউক্রেইনের পাশ থেকে সরে যাচ্ছে।

অভিযোগ আছে যে, যুক্তরাষ্ট্র কখনও কখনও রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহ ঠেকিয়ে রাখছে এবং ইউক্রেইনের সামরিক যোগাযোগব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।

তাছাড়া, ট্রাম্প তার নির্বাচনি প্রচারে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেইন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির দুই বছরেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর যুদ্ধ বন্ধে এই আলোচনা হতে চলেছে।

ক্রেমলিন জানিয়েছে, নতুন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর বা তার পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ আলোচনা হতে পারে।

যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেইন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল গত ফেব্রুয়ারিতে।

তবে আগের দিন অসলোয় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতারা এবং ইউরোপীয় ও নেটো জোটের প্রতিনিধিদের সঙ্গে উইটকফের বৈঠকের ফল নিয়ে ক্রেমলিন ততটা আশাবাদী নয়।

উইটকফ পুতিনকে জানিয়েছেন, আলোচনায় ‘কিছুটা গতি’ ছিল। অন্যদিকে, এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেইন নতুন ধারণা ও প্রস্তাব দিয়েছে।

সেন্ট পিটার্সবার্গে প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, “এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।”

ট্রাম্প, পুতিন ও শি’র বৈঠকের সম্ভাবনা

বুধবারের আলোচনায় পুতিন ইরান পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্পকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন মার্কিন দূত উইটকফকে বলেছেন, তেহরানের সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবেলায় এ সম্পর্ক কাজে লাগানোর প্রস্তাব মস্কো বারবার দিয়েছে।

তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং তা প্রয়োজন বলেও জানিয়েছেন পুতিন।

উইটকফের সঙ্গে বৈঠকে চীনে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, চীন ইতিমধ্যে এই বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। ইতিহাসে এমন বৈঠক হবে এটিই প্রথম।

তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ

আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

আফিম থেকে ইয়াবা: মিয়ানমারের মাদক-যুদ্ধে ভুক্তভোগী বাংলাদেশ

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ