1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় মারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৬১ Time View

ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাবেক নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারে। গ্রিক তারকা স্টেফানোস সিটসিপাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ সেটে হেরে গেছেন তিনি। তবে এমন হার ঠিক মেনে নিতে পারছেন না এ ব্রিটিশ তারকা।

আর্থুর এশ স্টেডিয়ামে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা ম্যাচটিতে সিটসিপাস জিতেছেন ২-৬, ৭-৬ (৯-৭), ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে। প্রথম তিন সেট শেষে মারে এগিয়ে থাকলেও, শেষ দুই সেট জিতে তার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বিশ্বের তৃতীয় বাছাই সিটসিপাস। মারের অভিযোগও ম্যাচের তৃতীয় সেটের পর থেকেই।

তৃতীয় সেট জিতে যখন ম্যাচে লিড নেন মারে, তখন পায়ের ব্যথায় মেডিকেল সাহায্য নেন সিটসিপাস। পরে চতুর্থ সেটটি তিনি জিতে নেন ৬-৩ গেমে। এই সেটের মাঝপথে বাথরুমের জন্য বিরতিতে যান গ্রিক তারকা। এই বিরতির আগে সেটটিতে এগিয়ে ছিলেন মারে। বিরতির পর মনোসংযোগে ব্যাঘাত ঘটায়ই ক্ষেপেছেন এ সাবেক নাম্বার ওয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ