1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

আ’লীগ আমলে মঙ্গা শব্দটি আর থাকে না: মতিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৯ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মঙ্গা শব্দটি আর থাকে না। আমরা কৃষি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছি। শেখ হাসিনার আন্তরিকতার কারণেই তা সম্ভব হয়েছে।

কৃষিবিদ দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, শেখ মুজিবুর রহমানই কৃষিবিদদের প্রথম শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা প্রদান করেছিলেন। যার ফলশ্রুতিতে দেশের আবাদযোগ্য জমির পরিমাণ কমে গেলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।

তিনি বলেন, দেশে কোনও খাদ্য ঘাটতি নেই। জ্বালানি ও সারের সঙ্কট দেখা দিলে দেশে খাদ্য ঘাটতি হয়। কিন্তু কিছু আন্তর্জাতিক মহল ভুল তথ্য দিয়ে আমাদের পেটে লাথি মারে।

কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি ড. নীথীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, সদস্যকৃষিবিদ আব্দুর মান্নান এমপি, সংগঠনের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ