1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার সামনে আজ বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

র‌্যাংকিংয়ে দুই দলের ব্যবধান বিশাল। বাংলাদেশের ১৮১–এর বিপরীতে ইন্দোনেশিয়ার অবস্থান ১১৭তম। শুধু র‌্যাংকিং নয়, প্রতিপক্ষের বেশিরভাগ খেলোয়াড়ই খেলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। তার ওপর জাকার্তার গ্যালারিতে থাকবে স্বাগতিক দর্শকদের চাপ। সব মিলিয়ে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই– এই বিশ্বাস নিয়েই ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়তে প্রস্তুত জামাল ভূঁইয়ারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জাকার্তার স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী ফুটবল খেলাটাই এখন থমাস ডুলির দলের প্রধান লক্ষ্য।

ম্যাচের আগে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আমরা দুইজন স্ট্রাইকারকে দেখেছি। মূলত বেশিরভাগ সময় আমরা ভিন্ন ভিন্নভাবে খেলি। আমাদের শক্তি ও দুর্বলতা আলাদা। তবে আমরা দর্শকদের সামলানোর চেষ্টা করব। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ