1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

আসামে মুসলিম বৃদ্ধকে মারধর করে খাওয়ানো হলো শূকরের মাংস!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৫৬ Time View

ভারতের আসাম রাজ্যের বিশ্বনাথ জেলায় রবিবার গরুর মাংস বিক্রির ‘অপরাধে’ সওকত আলি নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় প্রায় ৭০ বছর বয়সী শওকতকে প্রাণ ভিক্ষাও করতে হয়েছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এই দৃশ্যটি ধরা পড়েছে। শুধু মারধরের ক্ষান্ত হয়নি, ওই ব্যক্তিকে শূকরের মাংস খেতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অসুস্থ শওকতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

পুলিশ জানিয়েছে মোট মামলার ওপর উপর ভিত্তি করে তদন্ত চলছে। তার একটি দায়ের করেছেন শওকতের ভাই। সূত্র থেকে জানা গেছে ওই ভিডিও থেকেই অভিযুক্তদের সন্ধান শুরু করেছে পুলিশ। ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন লোক শওকতকে ঘিরে ধরেছে। তাঁকে তারা কয়েকটি প্রশ্নও জিজজ্ঞাসা করছে। জানতে চাইছে, শওকত কি বাংলাদেশ থেকে এসেছেন?

তাদের আরও প্রশ্ন গো মাংস বিক্রির লাইসেন্স কি আছে তাঁর কাছে? এনআরসিতে তাঁর নাম আছে কিনা তাও জানতে চায় লোকজন। এদিকে আসামের শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনের জন্য সোমবার-ই ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে এনআরসি তালিকা তৈরির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আসামের বিশ্বনাথ জেলা তেজপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এখানে ভোট হবে প্রথম দফায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ