1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

আসছে অক্ষয় কুমারের ‘জলি এলএলবি ৩’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৮৪ Time View

বলিউডে এখন ফ্লপ ছবির হিড়িক। বক্স অফিসে একের পর এক ছবি মুখ থুবরে পড়ছে। এই তালিকায় রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’ ছবিটি। বক্স অফিসে একই হাল হয়েছে অক্ষয়ের বহুল আলোচিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমারও।

অন্যদিকে— সিনেমা ফ্লপের ভার নিজের কাঁধে নিয়েছেন অভিনেতা। সিনেমা ফ্লপ হওয়ার জন্য নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেই অক্ষয় ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন পরিচালক সুভাষ কাপুর। আসছে বলিউড অভিনেতার জনপ্রিয় সিনেমা ‘জলি এলএলবি ৩’। পরিচালক সুভাষ কাপুর ‘জলি এলএলবি ৩’ সিক্যুয়েল নিয়ে আসছেন। এর আগে ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’ ভক্তদের মনে রয়েছে এখনো।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, সিনেমাটির সিক্যুয়াল তৈরি নিয়ে পরিচালক বেশ কিছুদিন ধরে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসির মধ্যে চলছে আলোচনা। এছাড়া ছবিতে ফিরবেন বিচারকের ভূমিকায় অভিনয় করা সৌরভ শুক্লা। এমন খবর নেটদুনিয়ায় ভাইরাল। ভক্তরা অপেক্ষায় রয়েছে সিনেমাটির জন্য। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে শুরু হবে এ সিনেমার শুটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ