1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

আশা শেষ, আইপিএল ভারতে হওয়ার আর কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিলেন সৌরভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৬১ Time View

আইপিএল-এর বাকি অংশ ভারত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, ঠাসা সূচির কারণেই আইপিএল-এর জন্য জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইংল্যান্ডেও বাকি অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মনে করছেন বোর্ড সভাপতি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ড সিরিজের মাঝে বা ইংল্যান্ড সিরিজের পরে সে দেশে আইপিএল করা সম্ভব কি না, সে প্রশ্নের উত্তরে রবিবার এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “সে সম্ভাবনা নেই। ইংল্যান্ডের পরে ভারত শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি২০ খেলতে যাবে। ১৪ দিনের নিভৃতবাসের মতো কঠোর নিয়ম রয়েছে সব জায়গায়। তাই আইপিএল ভারতে হওয়ার সুযোগ নেই। নিভৃতবাসের ব্যাপারটা খুবই কঠিন। আইপিএল-এর বাকি অংশ আয়োজন করার সুযোগ কবে পাব, সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন।”

আইপিএল কি আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল? সৌরভ পুরোপুরি সহমত হননি। বলেছেন, “এখন হয়তো অনেকের মনে হতে পারে আইপিএল আগে শেষ হলেই ভাল হত। কিন্তু মুম্বই এবং চেন্নাইয়ে কেউ আক্রান্ত হয়নি। দিল্লি এবং আমদাবাদের খেলা হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। লোকে অনেক কথাই বলবে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে দেখুন। ওদেরও অনেকে আক্রান্ত হয়েছে। কিন্তু ওরা ম্যাচ পিছিয়ে পরে আয়োজন করেছে। আইপিএল-এ সেটা সম্ভব নয়। সাত দিনের জন্য খেলা থামিয়ে দিলেই ক্রিকেটাররা বাড়ি ফিরে যাবে এবং আবার সেই নিভৃতবাস শুরু হয়ে যাবে।”
অতিমারির তীব্রতা সত্ত্বেও আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে অনেকে সমালোচনা করেছেন। সৌরভ মোটেই সেসব আমল দিতে চাননি। সাফ বলেছেন, “আবারও বলছি, যদি কেউ আক্রান্ত না হত তা হলে আমরা প্রতিযোগিতা চালিয়ে যেতাম। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ছিল এবং মাঠে কোনও দর্শক ঢুকতে দেওয়া হচ্ছিল না। কোনও ক্রিকেটারও আক্রান্ত হয়নি। ওরা আক্রান্ত হতেই আমরা বন্ধ করে দিই। বাকি লিগগুলির দিকে তাকিয়ে দেখুন। ওখানে প্রচুর কোভিড আক্রান্ত পাওয়া যাচ্ছে। লিগ কিন্তু থামেনি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ