1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও

আশা করি বরফ গলবে : কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ৪৮ Time View

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি বরফ গলবে।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের কঠিন শর্ত- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এগুলো আছে। তাদের উপর আন্তর্জাতিক চাপ আগের চেয়ে আরও জোরদার। আমরা চেষ্টা করছি তারা চাপটা আরও বাড়াবে। আমরা যে এখানে সাফার করছি, বন্ধু রাষ্টগুলো তা উপলব্দি করবে আমরা সেটা প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘আমাদের উপর অসহনীয় বোঝা চেপে বসেছে। যারা বন্ধু প্রতিবেশি দেশ তারা বিষয়টি অনুভব করছেন। আমরা আশা করি, মিয়ানমারের উপর তাদের চাপটা বাড়াবেন। মিয়ানমার যাতে বাস্তব সম্মত সিদ্ধান্ত নেয় এজন্য প্রতিবেশি দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ জরুরি হয়ে পড়েছে।’

‘আমার মনে হয় বরফ গলতে শুরু করেছে, আশা করি বরফ গলবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘কিছুদিনের মধ্যেই এক লাখ রোহিঙ্গা ফিরিয়ে দেয়ার প্রস্তাব মিয়ানমারের কাছে চলে যাবে। এরপর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে এটা নিয়ে আলাপ-আলোচনা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ