1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আশান্বিত হওয়ার তথ্য পাইনি: রিজওয়ানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ১২৬ Time View

534fa3808d5a9-16-04229বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তাঁর অপহূত স্বামী আবু বকর সিদ্দিকের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখনো পর্যন্ত আশান্বিত হওয়ার কোনো তথ্য তিনি পাননি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন। ‘উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি আশা হারাচ্ছি না।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমর্থন তিনি দৃশ্যত পেয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, তথ্য কমিশনার সাদেকা হালিম এবং সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

সংবাদ সম্মেলনে আবু বকর সিদ্দিকের অপহরণে বিশিষ্ট নাগরিকেরা গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানান।

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপহরণ করে। রিজওয়ানা হাসান এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ