1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আল্লামা শফী অর্ধচেতন, ভুগছেন জ্বরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ১৪৯ Time View

রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা আইসিইউতে তাকে অর্ধচেতন অবস্থায় অক্সিজেন দিয়ে রেখেছেন। একই সঙ্গে তিনি হালকা জ্বরে ভুগছেন।

বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউ ইনচার্জ এ আর এম নুরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া তার চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব তথ্য জানিয়েছেন।

গত ৬ মে ৯৫ বছর বয়স্ক অসুস্থ আল্লামা আহমেদ শফীকে চট্টগ্রাম থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয় এবং ধূপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই হাসপাতালের আইসিইউয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, আল্লামা আহমেদ শফী মূত্রনালির ইনফেকশন, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ