1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

‘আলোকিত নারী’ সম্মাননা পেলেন ডা. ফারহানা মোবিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৬৮ Time View

চিকিৎসক, লেখক ও সমাজসেবক ফারহানা মোবিনকে চিকিৎসাসেবায় বিশেষ অবদান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ‘তরুণ আলোকিত চিকিৎসকের’ সম্মাননা প্রদান করেছে স্বাধীনতা সংসদ। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় উন্নয়নে নারী সমাজ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডা. ফারহানা মোবিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বাধীনতা সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সাবেক তথ্যসচিব ও স্বাধীনতা সংসদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. আ ন ম মোশকাত উদ্দিন।
oফারহানা মোবিনের শিশু ও বড়দের স্বাস্থ্যবিষয়ক একাধিক বইও প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও প্রতিকার নিয়ে সামাজিক মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। অনুষ্ঠানে মমতাজ হারবালের পক্ষ থেকে সব নারীকে মেহেদি উপহার দেওয়া হয়। সবশেষে একত্রে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ