1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আর্জেন্টিনাকে উড়িয়ে দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৭০ Time View

কেউ কুস্তিগীর, কেউ শাটলার। কেউ আবার হর্স রাইডার। কেউ খেলেছেন ফুটবলও। এ রকম বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় নিয়ে তৈরি করা দল নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে আর্জেন্টিনা।
বিশ্ব কাবাডিতে তারা যে নতুন ও অপরিপক্ক সেটা ঢাকায় পা রেখেই জানিয়েছিলেন লটির কোচ ও শেটির কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনা। একটি ম্যাচ জিততে পারলেই তারা খুশি হবেন জানিয়েছিলেন।
বঙ্গবন্ধু কাপ তৃতীয় কাবাডি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইরাকের কাছে হারের পর মঙ্গলবার তারা ধরাশায়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশের কাছে। পরপর দুই ম্যাচেই ফুটবলের দেশটি বুঝিয়ে দিয়েছে কাবাডিতে সামনে তাদের অনেক পথ।
দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাশে দুর্দান্ত শুরু করেছে উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়ায় দর্শকদেরও ছিল বেশ আগ্রহ। মেসিদের দেশের কাবাডি দল বলে কথা!
মেসিদের নিয়ে বাংলাদেশের আবেগ থাকলেও কাবাডিতে মেসির দেশকে কিন্তু একটুও সহানুভূতি দেখায়নি লাল-সবুজ জার্সিধারীরা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে দাপটের সঙ্গে বাংলাদেশ ম্যাচ জিতেছে বিশাল ব্যবধানে।
তুহিন তরফদার, রাসেল, সবুজ, সম্রাটরা শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে শুরু করেন এবং টপাটপ পয়েন্ট তুলে নেন। বাংলাদেশ এক পর্যায়ে ১৩-০ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ।
আর ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ৬ লোনাসহ বাংলাদেশ ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়ে তুলে নেয় টুর্নামেন্টের দ্বিতীয় জয়। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান।
এর আগে বাংলাদেশ ও আর্জেন্টিনার একবারই দেখা হয়েছিল ২০১৬ সালে বিশ্বকাপে। গ্রুপ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৬৭-২৬ পয়েন্টে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ