1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

আরও ৯৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৯ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ জনে। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ পুলিশ সদস্য।ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত পুলিশে মোট আক্রান্ত হয়েছেন ১২৮৫ জন। গতকাল এ সংখ্যা ছিল ১ হাজার ১৯০। মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৬৮৯ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত ভাইরাসটিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। মারা গেছেন ১৮৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ