1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার

আরও ৪ সপ্তাহের লকডাউনে সিডনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫৮ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে চলমান লকডাউন আরও চার সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এর কারণ হিসেবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং টিকা দেয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (২৮ জুলাই) কর্তৃপক্ষ এক ঘোষণায় এ কথা জানায়।

সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে লকডাউন আরও চার সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে। ফলে ঘোষিত বিধি নিষেধ আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান লকডাউনের সময় আরো বাড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। যতো তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।’

সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে করোনার ডেল্টা সংক্রমণ শুরু হয় সিডনিতে।

এদিকে, দেশটিতে করোনা প্রতিরোধে টিকা দেয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ