1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

আরও ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪৮ Time View

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮২৮ জন।

২৪ অক্টোবর সকাল ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জন।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪১৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৩১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ