1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

আমজাদের খবর ফিফার ওয়েবসাইটে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ১০৯ Time View

বাংলাদেশের কৃষক আমজাদ হোসেনের জার্মানির সমর্থনে তিন হাজার গজ দীর্ঘ পতাকা তৈরির খবর স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে।image_90561_0

ব্রাজিল বিশ্বকাপের মধ্যে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে আমজাদের তৈরি করা পতাকাটির ছবি তোলা হয়েছে।

এদিকে এই সুবিশাল পতাকা তৈরির জন্য আমজাদ হোসেনকে জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দিয়েছে জার্মানি। ঢাকায় জার্মান দূতাবাসের কর্মকর্তারা ফাইনালের আগে গত শনিবার মাগুরার এই কৃষকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। জার্মান দূতাবাস সূত্রেই এই ছবিটি পেয়েছে ফিফা।

জানা যায়, আমজাদের এই ‘পাগলামির’ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে  ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবোসের কর্মকর্তাদের নজরে আসে। তখন তারা পতাকাটি দেখতে এবং আমজাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।

জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আসার খবরে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আমজাদের পতাকাটি মাগুরা শহরে আনার ব্যবস্থা করেন।

ঘোড়ামারা গ্রাম থেকে শনিবার দুপুরে আমজাদ মাগুরা শহরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আসেন। গ্রামবাসীই বহন করে আনে লাল-কালো-হলুদের দীর্ঘ এই পতাকা।

সবাই যখন আার্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মত্ত সেখানে আমজাদ কেন মজলেন জার্মান প্রেমে? এ সম্পর্কে আমজাদ জানান, ১৯৮৭ সালে দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেও তিনি কোনো সুফল পাননি। শেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর থেকেই তিনি জার্মানির প্রতি অনুরক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ