1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

আদিলুর ও এলানের বিরুদ্ধে শুনানি ২৪ নভেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ৯২ Time View

adilurমানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

রোববার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ দিন ধার্য করেন।

এদিন সকালে এ মামলার জামিনে থাকা আসামি আদিলুর রহমান তার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন।

এদিকে অন্য আসামি নাসির উদ্দিন এলানকে কারাগার থেকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে অধিকারের কার্যালয় থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার জন্যে আবেদন করেছেন আদিলুর ও এলানের আইনজীবীরা। বিচারক উক্ত আবেদন শুনানি শেষে আগামী ২৪ নভেম্বর এলানের জামিন শুনানি, জব্দকৃত আলামত ফেরতের আবেদন ও চার্জ শুনানির জন্যে দিন ধার্য করেন।

গত ১১ সেপ্টেম্বর ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আদালতে দাখিল করা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম অভিযোগ আমলে নিয়ে আসামি নাসির উদ্দিন এলান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল আলম আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠান।

গত ১০ আগস্ট আদিলুর রহমানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করে। এরপর দিন ১১ আগস্ট আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করা যায়।

আদালতে দাখিল করা অভিযোগ হতে জানা যায়, আসামিদের পরিচালনাধীন ‘অধিকার’ নামক সংস্থার মাধ্যমে গত ৫ মে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় ৬১ জন নিহত হওয়ার সম্পর্কে ‘বানোয়াট ও মিথ্যা’ তথ্য সংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে। এতে করে দেশ-বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ